কেন অনেকের মাটির বাসন দ্রুত ভেঙে যায়? এই ভুলগুলো আপনি করছেন না তো?
শখ করে একটা মাটির দইয়ের হাঁড়ি বা একটা সুন্দর সিরামিক-ফিনিশ মাটির বাটি কিনলেন, কিন্তু দেখা গেল ২-৩ দিন ব্যবহার করার পরেই সেটা ফেটে গেল। মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তখন আমাদের মনে হয়—“মাটির জিনিস মানেই ফালতু, শুধু শুধু টাকা নষ্ট!” কিন্তু আপনি কি জানেন, অধিকাংশ ক্ষেত্রেই দায়টা মাটির নয়, বরং আমাদের ব্যবহারের কিছু কমন ভুলের?
মাটির জিনিস হুট করে “চট” করে ফেটে যাওয়ার পেছনে ৩টি প্রধান কারণ থাকে। চলুন একটু মিলিয়ে নিই।
১. ধোয়ার সময়ের বিশাল ভুল
আমরা সাধারণ স্টিলের থালা-বাসন চটজলদি ধোয়ার জন্য বেসিনের ট্যাপের নিচে ধরি। কিন্তু মাটির জিনিসের জন্য এটি ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যদি সেটা কিছুক্ষণ আগেই চুলায় ছিল বা তাতে গরম বড়াত ছিল। মাটির জিনিসের ক্ষেত্রে “থার্মাল শক” (Thermal Shock) বলে একটা ব্যাপার আছে। খুব গরম থেকে হুট করে একদম ঠাণ্ডা পানি দিলে মাটির ভেতরের কণাগুলো মানিয়ে নিতে পারে না এবং তখনি ফাটল ধরে।
২. চুলায় রান্নার সময় তাড়াহুড়ো
অনেকেই মনে করেন সিরামিক বা পটারি মানেই ওভেনে বা চুলায় ইচ্ছামতো তাপ দেওয়া যাবে। মাটির হাড়ি বা কড়াইতে রান্না করার সময় আগুনের আঁচটা “ধীরে চলো” নীতিতে বাড়াতে হয়। আপনি যদি হুট করে বড় হাই-ফ্লেম দেন, তবে নিচের দিকের মাটি অনেক বেশি গরম হয়ে যাবে কিন্তু ওপরে ঠাণ্ডা থাকবে। এই অসম তাপমাত্রার ফলেই মাটি ফেটে যায়।
৩. ‘রান আপ’ বা নতুনের যত্ন না করা
নতুন মাটির জিনিস ব্যবহারের আগে আমরা যে ব্যবহারবিধি মেনে চলতে বলি (যেমন: পানিতে ভিজিয়ে রাখা), সেটা অনেকে করেন না। ফলে মাটির ছিদ্রগুলো শুকিয়ে থাকে এবং আগুনের তাপ বা খাবারের ওজনে সেগুলো সহজেই ভেঙে যায়।
সমাধান কি?
ভয়ের কিছু নেই! আপনি যদি আমাদের যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়মগুলো একটু মন দিয়ে পড়েন এবং আমরা কীভাবে আপনাদের কাছে পণ্যগুলো ডেলিভারি করছি তা দেখেন, তবে বুঝবেন পটারি মার্টের মাটির পণ্যগুলো কতটা টেকসই হতে পারে।
সঠিক নিয়ম জানুন, মাটি আপনাকে হতাশ করবে না।