গোপনীয়তা নীতি: আপনার তথ্যের সুরক্ষা আমাদের কাছে আমানত
মাটির পণ্যতে কেনাকাটা করার সময় আপনি যে তথ্যগুলো আমাদের দেন, সেগুলোর গোপনীয়তা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, বিশ্বাসই ব্যবসার মূল ভিত্তি। তাই আমরা আপনার তথ্যগুলো কোনো অনিরাপদ কাজে ব্যবহার করি না।
১। আমরা কি কি তথ্য সংগ্রহ করি?
সহজ কথায় বলতে গেলে, আপনার অর্ডারটি আপনার ঠিকানায় সঠিক সময়ে পৌঁছে দিতে যেটুকু দরকার শুধু সেটুকুই আমরা নিই:
- আপনার নাম: পার্সেলের ওপরে লেখার জন্য।
- মোবাইল নম্বর: ডেলিভারি রাইডার যেন আপনার লোকেশন খুঁজে পেতে আপনাকে কল দিতে পারে।
- ঠিকানা: আপনার পছন্দের পণ্যটি যেখানে পৌঁছে যাবে।
২। তথ্যের ব্যবহার
আমরা আপনার ফোন নম্বর বা ইমেইল অন্য কোনো কোম্পানিকে বিক্রি করি না । আপনার তথ্যগুলো শুধুমাত্র মাটির পণ্যতে অর্ডার প্রসেসিং এবং মাঝে মাঝে আপনাকে আমাদের নতুন ধামাকা অফারগুলো জানানোর জন্য ব্যবহার করা হতে পারে।
৩। তথ্যের নিরাপত্তা
আমাদের ওয়েবসাইট নিরাপদ রাখতে আমরা প্রয়োজনীয় সিকিউরিটি ব্যবহার করি। তবে ইন্টারনেটের দুনিয়ায় ১০০% গ্যারান্টি দেওয়া কঠিন, তাই আমরা বড় কোনো ডেটা (যেমন: কার্ড নম্বর বা পাসওয়ার্ড) আমাদের কাছে সরাসরি সেভ করে রাখি না, যা মূলত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রসেস হয়।
৪। কুকিজ (Cookies)
আমাদের ওয়েবসাইট আপনার ব্রাউজিং অভিজ্ঞতা সহজ করতে কুকিজ ব্যবহার করতে পারে। আপনি ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিয়ন্ত্রণ করতে পারেন।
৫। পরিবর্তন
যেকোনো সময় এই গোপনীয়তা নীতি পরিবর্তন হতে পারে। সর্বশেষ তথ্য এই পাতাতেই থাকবে।
কোনো প্রশ্ন আছে কি?
আপনার তথ্যের সুরক্ষা নিয়ে যদি কোনো খটকা থাকে, নিশ্চিন্তে আমাদের ইমেইল করতে পারেন: support@matirponno.com অথবা সরাসরি কল দিন: +88 018 66 181 650 নম্বরে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!