সকল পণ্য সেট মগ

প্যাকেজিং ও ডেলিভারি পলিসি: আপনার শখের পণ্যটি যেভাবে নিরাপদে পৌঁছায়

সর্বশেষ সম্পাদনা: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ নীতিমালা ও ডেলিভারি

“মাটির পণ্য” তে কেনাকাটা করার সময় অনেকের মনেই একটা প্রশ্ন থাকে—“মাটির জিনিস তো, ডেলিভারিতে ভেঙে যাবে না তো?” আপনার এই দুশ্চিন্তা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা শুধু পণ্য বিক্রি নয়, পণ্যটি অক্ষত অবস্থায় আপনার হাতে পৌঁছে দেওয়াটাকেও আমাদের দায়িত্ব মনে করি। তাই আমরা অনুসরণ করি এক বিশেষ ‘৪ স্তর বিশিষ্ঠ’ (4-Layer) প্যাকেজিং সিস্টেম।

আমাদের বিশেষ প্যাকেজিং ব্যবস্থা

আমরা জানি বাংলাদেশের কুরিয়ার সার্ভিসগুলোর কাজের ধরণ কেমন। তাই আমরা কোনো ঝুঁকি নিই না।

১. প্রথম স্তর (সুরক্ষা): প্রতিটি পণ্য আলাদাভাবে বাবল র‍্যাপ (Bubble Wrap) দিয়ে মুড়িয়ে দেয়া হয়।
২. দ্বিতীয় স্তর (কুশনিং): কার্টন বা বক্সের ভেতর ফাঁকা জায়গায় খড়, পুরনো কাগজ ইত্যাদি ব্যবহার করা হয় যাতে পণ্যটি ভেতরে নড়াচড়া করতে না পারে।
৩. তৃতীয় স্তর (মজবুত বক্স): আমরা ভালো মানের ডাবল-ওয়াল কার্টন ব্যবহার করি যা বাইরে থেকে আসা চাপ সহ্য করতে পারে।
৪. চতুর্থ স্তর (সতর্কবার্তা): বক্সের বাইরে বড় বড় করে “ভঙ্গুর” বা “Fragile” স্টিকার লাগানো থাকে যাতে ডেলিভারি ম্যানরা এটি সাবধানে হ্যান্ডেল করেন।

ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

  • ডেলিভারি সময়: সাধারণত ঢাকার মধ্যে ২-৩ দিন এবং ঢাকার বাইরে ৩-৫ দিন সময় লাগে। তবে আবহাওয়া খারাপ হলে বা বিশেষ ছুটির দিনে কিছুটা দেরি হতে পারে—সেটা আমরা আপনাকে জানিয়ে দেব।
  • ডেলিভারি চার্জ: পণ্যের ওজনের ওপর ভিত্তি করে ডেলিভারি চার্জ নির্ধারিত হয়। বিস্তারিত জানতে আমাদের ডেলিভারি চার্জ গাইড দেখে নিন।
  • ভাঙা পণ্য পেলে কি করবেন? (সবচেয়ে গুরুত্বপূর্ণ): ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করবেন। যদি দুর্ভাগ্যবশত কোনো পণ্য ভাঙ্গা পান, তবে সাথে সাথে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের ফোন করুন অথবা ভিডিও করে আমাদের পেজে মেসেজ দিন। আপনি নিচের যেকোনটা ইচ্ছা বেছে নিতে পারেন।
    • পরবর্তী অর্ডারে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে নতুন পণ্য পাঠিয়ে দেব
    • ভেঙ্গে যাওয়া পণ্য আমাদের স্টকে না থাকলে সেটার টাকা ফেরত দিবো, অথবা রিস্টক হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।
    • যেটা ভেঙ্গে গেছে সেটার টাকা ফেরত দিবো। তবে, আমাদের পরামর্শ যেটা ভেঙ্গে গেছে, সেটার টাকা সাথে সাথে আপনি নিয়ে নিবেন।

আমাদের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনার ঘর মাটির রঙে সুন্দর হয়ে উঠুক! সাথে ভিডিও রেকর্ড করুন এবং আমাদের জানান।

  • ডেলিভারি চার্জ: মাটির জিনিস ওজনে ভারী হওয়ায় চার্জ ওজনের ওপর নির্ভর করে। বিস্তারিত জানুন আমাদের ডেলিভারি চার্জ গণনা পেজে।

সঠিক ব্যবহারবিধি মেনে আপনার শখের মাটির পাত্রটি দীর্ঘদিন ব্যবহার করুন এবং নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন।

WhatsApp আমাদের সাথে কথা বলুন